৩০০ টি শুন্যপদে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ansar-VDP Unnayan Bank Job Circular 2026
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। নতুন এই বিজ্ঞপ্তি অনুসারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের স্থায়ী শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে মোট ৩০০টি ডাটা এন্ট্রি অপারেটর শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ৩০ মে ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে CakriBd ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন।
এক নজরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। বিশেষ দ্রষ্টব্য: এই আর্টিকেলটি নিয়মিত আপডেট করা হয়, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি এই আর্টিকেলে যুক্ত করা হবে।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (AVUB) |
| আবেদন শুরুর তারিখ | ১৪ মে ২০২৬ (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ৩০ মে ২০২৬ (বিকেল ০৫:০০ টা) |
| চাকরির ধরন | স্থায়ী |
| পদ ক্যাটাগরি | ১টি |
| মোট শূন্যপদ | ৩০০টি |
| বয়সসীমা | ১৮–৩২ বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — পদের বিস্তারিত তথ্য
১। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ৩০০টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার বা ডেটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ।
আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে নিম্নের শর্তাবলি অবশ্যই মেনে আবেদন করতে হবে।
১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। প্রার্থীর বয়স ০১.০৫.২০২৬ তারিখে ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
৩। একজন প্রার্থী শুধুমাত্র এক জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন, অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করা যাবে না।
৪। অনলাইনে ফর্ম পূরণ এবং আবেদনের সময়সীমা ১৪ মে ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ৩০ মে ২০২৬ (বিকেল ০৫:০০ টা) পর্যন্ত।
৫। আবেদন ফি মোট ১১২ টাকা তবে অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) জন্য: মোট ৫৬ টাকা।
৬।আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
