কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTE Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ০৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের (সিলেট/ময়মনসিংহ/ফরিদপুর/বরিশাল) স্থায়ী/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগক্ত পদসমূহে মোট ১টি ক্যাটাগরিতে মোট ০৫টি শূন্যপদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে CakriBd ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত তথ্য

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামকারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE/DTER)
আবেদন শুরুর তারিখ০১ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ২১ সেপ্টেম্বর ২০২৬ (বিকেল ০৪:০০ টা)
চাকরির ধরনসরকারি (স্থায়ী/অস্থায়ী)
পদ ক্যাটাগরি১টি
মোট শূন্যপদ০৫টি
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন 

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদের বিস্তারিত তথ্য

১। পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল) 
পদ সংখ্যা: ০৫টি (সিভিল-২টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স-২টি, কম্পিউটার-১টি) 
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা 
গ্রেড: ১৭তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক) বা দাখিল (ভোক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ০২ বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩) পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি

১. ০১/০৮/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 
২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 
৩. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। 
৪. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে। 
৫. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 
৬. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।

আবেদন ফি: মোট ৫৬ টাকা (৫০ টাকা + Teletalk সার্ভিস চার্জ ৬ টাকা — অনগ্রসর নাগরিকদের জন্যও একই ফি)।

আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *